বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ |

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ |

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষ |

যশোর সদর উপজেলার চুরুমনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজার এলাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) একটি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।

গত সোমবার (২২ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান (৪০) যশোরের চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের জামাত আলীর ছেলে। গুরুতর আহত খোকন (৫০) একই গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুর রহমান ও খোকন মোটরভ্যানে করে যশোরের দিকে আসছিলেন। পথে আব্দুলপুর বাজার এলাকায় পৌঁছালে যবিপ্রবির একটি বাসের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত খোকনকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

মামুন হোসেন, যশোর, প্রতিনিধি।