শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পিরোজপুরের নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি)আবু সাঈদের সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জেলা প্রশাসক জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা কামনা করেন। রবিবার সকাল ১০ঃ৩০ মিনিটের সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় 
 আয়োজিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সাধারণ সম্পাদক আবু জাফর, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম  রেজাউল ইসলাম শমীম,সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ পিরোজপুর জেলায় কর্মরত সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মতবিনিময়কালে জেলার সাংবাদিকবৃন্দ অত্যন্ত সাহসিকতা ও আন্তরিকতার সাথে স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্যে জেলার দীর্ঘদিনের সমস্যা, যেমন— নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ, বেড়িবাঁধের দুর্বলতা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ রোধে কঠোর অবস্থান গ্রহণের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। সাংবাদিকরা বলেন, জেলার সমস্যা সমাধানে এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা প্রচারে তাঁরা সর্বদা জেলা প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত,সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় মনোযোগ সহকারে শোনেন জেলা প্রশাসক  আবু সাঈদ। তিনি তাঁর বক্তব্যে বলেন,
"সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তাঁদের বস্তুনিষ্ঠ লেখনী একদিকে যেমন সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, তেমনি অন্যদিকে জনগণের সমস্যাগুলোও নীতিনির্ধারকদের সামনে তুলে আনে।"
তিনি পিরোজপুরকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। ডিসি আরও বলেন, পিরোজপুরের সুষম উন্নয়ন এবং একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আশ্বাস দেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকরা সবসময় সব ধরনের সহযোগিতা পাবেন।
আবু সাঈদ জেলার সার্বিক উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে, সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনায় পিরোজপুরের গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।

মোঃশাহিন ফকির
পিরোজপুর