শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালুখালীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালুখালীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কালুখালীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বুধবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর টিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
 

কালুখালী উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ডক্টর  শহিদুল ইসলাম। 
এতে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর প্রশিক্ষক গোলাম রসুল,  কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার নাঈমুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর,সমবায় কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু তালেব,উপজেলা মডেল মসজিদ এর ইমাম ইমরুল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন। 
 

কর্মসূচির শুরুতে জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ডক্টর  শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন সহ অতিথিগন উত্তম কৃষি পন্য প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। 
পার্টনার কংগ্রেসে  কৃষক,কৃষানী,জনপ্রতিনিধি,সংবাদ কর্মী,এনজিও প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবিগন উপস্থিত ছিলেন।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি