শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাতভর কাজের অভিযোগ, এক নারী শ্রমিকের মৃত্যুতে উত্তাল কালার কো লিমিটেড

রাতভর কাজের অভিযোগ, এক নারী শ্রমিকের মৃত্যুতে উত্তাল কালার কো লিমিটেড

রাতভর কাজের অভিযোগ, এক নারী শ্রমিকের মৃত্যুতে উত্তাল কালার কো লিমিটেড

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার কালার কো লিমিটেড কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, অসুস্থ থাকা সত্ত্বেও লিজা আক্তারকে ছুটি দেওয়া হয়নি। পরে কর্মরত অবস্থায় তিনি মারা যান। একই রাতে অসুস্থ হয়ে পড়া শোভা নামে আরেক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
 

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। শ্রমিকরা কারখানায় অতিরিক্ত কর্মঘণ্টা, মানসিক চাপ ও হয়রানির অভিযোগও তোলেন।
 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, মৃত্যুর ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রমিকরা এক শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।