বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’

নতুন সংগীতায়োজনে কাজী নজরুলের ‘বরষা ঋতু এলো এলো’


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ। বর্ষাকে ঘিরে কবির এই গানটি নতুন সংগীত আয়োজনে গেয়েছেন নজরুলসংগীতশিল্পী বর্ণালী সরকার। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ২১ জুন প্রকাশ পেয়েছে গানটি।

কাজী নজরুল ইসলামের বরষা ঋতু এলো এলো গানটির সঙ্গে বর্ষার রাগ মেঘের সমন্বয়ে যুগলবন্দীর আদলে তৈরি করা হয়েছে কম্পোজিশনটি। কণ্ঠের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে সেতারে। সংগীত পরিচালনার পাশাপাশি এতে সেতার বাজিয়েছেন জাহাঙ্গীর আলম শ্রাবণ। পাখাওয়াজ ও তবলায় সংগত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় কৌশিক আহমেদ অন্তর। মিক্সিং ও মাস্টারিংয়ে ছিলেন ইফতে খাইরুল আলম শুভ।

বর্ণালী সরকার বলেন, ‘বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে, তেমনি বর্ষার গানও আমাদের মনকে প্রাণবন্ত করে দেয়। এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানের কথা আর সুরের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকে। নজরুলসংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নভাবে করা এই সংগীতায়োজন নতুন প্রজন্মের কাছেও সমাদৃত হবে বলে আশা করি।’

গানটি প্রকাশ করা হয়েছে কভারড বাই শ্রাবণ নামের ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে শিল্পী বর্ণালী সরকারের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও থাকছে গানটি।