সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমিরুলের ফের হ্যাটট্রিক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দিলো বাংলাদেশ

আমিরুলের ফের হ্যাটট্রিক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দিলো বাংলাদেশ

আমিরুলের ফের হ্যাটট্রিক দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমক দিলো বাংলাদেশ

যুব বিশ্বকাপ হকিতে শুরু থেকেই ঝলক দেখাচ্ছে বাংলাদেশ। তবে তার থেকেও বড় চমক দেখাচ্ছেন আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচে ১৫ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টে গোলদাতার তালিকায় আছেন শীর্ষে। চার ম্যাচেই করেছেন হ্যাটট্রিক। শুধু তাই নয়, টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।রোববার (৭ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে ১৭ থেকে ২৪তম স্থান নির্ধারণী পর্বে ২-০ গোলে পিছিয়ে পড়েও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে ৫-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২৪ দলের টুর্নামেন্টে ১৭ বা ১৮তম হওয়া নিশ্চিত করলো বাংলাদেশ। 
দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও জয়ের নায়ক আমিরুল ইসলাম। এ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন তিনি। ২১, ২৪ ও ৩৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরু। পরের দুটি গোল করেছেন ওবায়দুল জয় ও রাকিবুল হাসান।