সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় অনুপম রায়ের আগামীকালের কনসার্ট স্থগিত

ঢাকায় অনুপম রায়ের আগামীকালের কনসার্ট স্থগিত

ঢাকায় অনুপম রায়ের আগামীকালের কনসার্ট স্থগিত


আগামীকাল (২৬ জুন) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় এবং তার ব্যান্ডের বিশেষ কনসার্ট। তবে আয়োজনের একদিন আগে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় সব ধরনের অনুমতি পাওয়া গেলেও বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপাতত কনসার্টটি স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আয়োজকদের ভাষ্য, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ করা না যায়, তাহলে টিকিটধারীদের জন্য অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এছাড়া কেউ চাইলে টিকিটের মূল্য ফেরত নেওয়ার সুযোগও পাবেন।

এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অনুপম রায় নিজে। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনি-এরও পারফর্ম করার কথা ছিল।

কনসার্টটি স্থগিত হওয়ায় অনুপম রায়ের ভক্তদের মধ্যে হতাশা দেখা দিলেও নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন তারা।