রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চন্দনগাঁতী দক্ষিণপাড়ায় ফাইনাল মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চন্দনগাঁতী দক্ষিণপাড়ায় ফাইনাল মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চন্দনগাঁতী দক্ষিণপাড়ায় ফাইনাল মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রীড়াই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী দক্ষিণপাড়া যুবকবৃন্দের উদ্যোগে ফাইনাল মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টা ১ মিনিটে চন্দনগাঁতী দক্ষিণপাড়ার খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের সভাপতি কেরামত আলী তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর মেয়র প্রার্থী হাজী আলতাফ হোসেন প্রামানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের সাবেক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির পরিচালক মোহাম্মাদ আলী এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহান আকন্দ।
 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, যুবসমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।
স্থানীয়রা জানান, চন্দনগাঁতী দক্ষিণপাড়ার যুবকদের এমন আয়োজন এলাকায় ক্রীড়াচর্চা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি আয়োজন করে চন্দনগাঁতী দক্ষিণপাড়া যুবকবৃন্দ। 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: