বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময়ে অনুষ্ঠিত হয়। 
এই বছর ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১শ' ৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ৩৪ হাজার ৩শ' ৬৯ জন শূন্য থেকে ৬ মাস পর্যন্ত এবং ৬ মাসের উপর থেকে ৫৯ মাস পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ৭শ' ৭৬ জন শিশুকে খাওয়ানো হব। আগামী ২৮ জুন রবিবার সারা দেশের ন্যায় একযোগে ভোলায়ও নিরবিচ্ছিন্নভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২শ' ৭১ জন স্বাস্থ্যকর্মী, ১শ' ২৭ জন পরিবার পরিকল্পনা কর্মী, ২শ' ২১ জন সিএইচসিপি এবং ২ হাজার ২শ' ১৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে। 
 

মতবিনিময় সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: মনিরুজ্জামান খান, ভোলা প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা: নাইমুল হাসানাত প্রমূখ। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপশন : ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিত করছেন সিভিল সার্জন ডা: মনিরুল ইসলাম।

মোঃ আজাদ
জেলা প্রতিনিধি, ভোলা।