শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম

শুক্রবার (২৬ জুন) গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৭৯ ডলারে নেমে আসে।  একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ২ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪৮ ডলারে।

এদিকে প্রায় চার মাস বন্ধ থাকার পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো*উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও তেল লোডিং শুরু করেছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সেখানে দুটি বৃহৎ তেলবাহী জাহাজে (ভিএলসিসি)  অপরিশোধিত তেল তোলা হচ্ছে এবং আরেকটি জাহাজ অপেক্ষায় রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করা সম্ভব।

স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ বাড়া এবং চীনের চাহিদা এখনো প্রত্যাশামতো না বাড়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।

এর আগের দিন ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলার পর তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। ওই ঘটনার পর জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) নিরাপদে জাহাজ সরিয়ে নেওয়ার স্বেচ্ছাসেবী কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে।

দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে ইরান হামলা চালিয়েছিল। যদিও ইরান বলেছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায় তারা নেবে না।

আইএনজি ব্যাংকের বিশ্লেষকদের মতে, বর্তমানে যেসব জাহাজ চলাচল করছে, তার বেশির ভাগই যুদ্ধের সময় উপসাগরে আটকে পড়েছিল। এগুলো বেরিয়ে যাওয়ার পর আবারও তেল পরিবহনের গতি কিছুটা কমে যেতে পারে।

অন্যদিকে বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পও তেল সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও দেশটির তেলক্ষেত্র, শোধনাগার, পাইপলাইন ও রপ্তানি টার্মিনালের প্রাথমিক মূল্যায়নে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ মেলেনি।