সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ

 তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারীদের স্বস্তি দিতে নওগাঁর সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে যানজট নিরসনের পাশাপাশি পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আম বিক্রি করতে আসা ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, রিকশাচালক, পথচারী ও সাধারণ মানুষের হাতে শরবত তুলে দেন সংগঠনের সদস্যরা।
 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। বিশেষ অতিথি ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদেকুল ইসলাম।
 

প্রধান অতিথি সারোয়ার জাহান চৌধুরী বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয়রা উদ্যোগটির প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে পথচারীদের মাঝে শরবত বিতরণের মতো মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রশংসনীয়।
কর্মসূচিতে মুক্ত স্কাউটের নেতাকর্মী, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

নওগাঁ প্রতিনিধি: