শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইতালির রোমে শিশু বাচ্চাসহ একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা,বড় ছেলে আহত ।

ইতালির রোমে শিশু বাচ্চাসহ একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা,বড় ছেলে আহত ।

ইতালির রোমে শিশু বাচ্চাসহ একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা,বড় ছেলে আহত ।

ইতালির রাজধানী রোমে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোমের কাসালোত্তি এলাকার ভায়া মন্টিগ্লিওতে (Via Montiglio) বাংলাদেশি একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন মা, বাবা এবং তাদের মাত্র ৬ বছর বয়সী এক শিশুকন্যা।নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সি কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন তাদের ১৮ বছর বয়সি ছেলে।
 

এই ঘটনায় ১৮ বছর বয়সী বড় ছেলে মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।

হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ এবং ইতালির জাতীয় নিরাপত্তা বাহিনী ‘কারাবিনিয়ারি’ (Carabinieri) দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুরো কাসালোত্তি এলাকা জুড়ে চিরুনি অভিযান ও তীব্র তল্লাশি চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভায়া মন্টিগ্লিও এলাকার চারপাশ ঘিরে রেখেছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। 

ইতালি থেকে শরিফুল ইসলাম টগর