কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের অন্যতম শীর্ষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোসাইন শাহ আইডিয়াল স্কুল এক উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ সম্পন্ন করেছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি তার অসাধারণ ফলাফলের মাধ্যমে এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
আজকের অনুষ্ঠানটি ছিল প্রতিষ্ঠানের ইতিহাসের অন্যতম একটি বিশেষ দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দা বেগম চায়না (মাননীয় সংসদ সদস্য অ্যাড: মো : জালাল উদ্দিন মহোদয়ের সহধর্মিণী)। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী ও রেমিট্যান্স যোদ্ধা জনাব মো : আবদুল্লাহ আল খায়ের তুহিন (আমেরিকা প্রবাসী চেয়ারম্যান, মরহুম খায়রুন্নেছা (রেখা) ফাউন্ডেশন এবং সভাপতি, উজ্জীবন উচ্চ বিদ্যালয়)।স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মো : সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের প্রবীণ ও সম্মানিত ব্যক্তিবর্গ:
জনাব মো: নজরুল ইসলাম সুরুজ (আহবায়ক, হোসেন্দী ইউনিয়ন বিএনপি)
জনাব মো : মানছুরুল হক বাবুল (সাবেক চেয়ারম্যান, হোসেন্দী ইউনিয়ন পরিষদ)
জনাব মো : রকিব উদ্দিন মোশায়ের (অধ্যক্ষ, হোসেন্দী আর্দশ ডিগ্রি কলেজ)
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক জনাব মো : আমজাদ হোসেন (তরুণ)।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবদুর করিম (অবসরপ্রাপ্ত সেনা), জনাব মো: আমজাদ আলী (প্রধান শিক্ষক, হোসেন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়), জনাব মো: মাহফুজুর রহমান (সহ-সভাপতি, উজ্জীবন উচ্চ বিদ্যালয়), জনাব মো: বাচ্চু মিয়া ও জনাব মো: বিল্লাল হোসেন (যুগ্ম আহবায়ক, হোসেন্দী ইউনিয়ন বিএনপি), জনাব মো: আবতাফ উদ্দিন (সাবেক মেম্বার) এবং জনাব মো: মজিবুর রহমান মিনহাজ (সভাপতি পদপ্রার্থী, যুবদল)।
অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বর্ণাঢ্য বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সনদ তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। অভিভাবকগণ তাদের সন্তানদের এমন সাফল্যে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
মো : রেজুয়ানুল হক, পাকুন্দিয়া
