শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোম্পানীগঞ্জে দেঢ় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

কোম্পানীগঞ্জে দেঢ় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

কোম্পানীগঞ্জে দেঢ় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় ডিবি ও পুলিশের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য, একটি কাভার্ডভ্যানসহ দুটি নৌকা জব্দ এবং একজন শ্রমিককে আটক করা হয়েছে‌।

আটক যুবক হলেন- গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকার সেলিম মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত (২৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।  ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মিয়া ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই লুৎফর রহমানের নেতৃত্বে এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, মেহেদী ও চকলেট জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, চোরাচালান প্রতিরোধে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও একটি কাভার্ড ও দুটি নৌকা জব্দ করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

লিটন মাহমুদ 
কোম্পানীগঞ্জ, সিলেট।