সিনেপ্রেমীদের মনে পড়ে গিয়েছিল বহু পুরোনো ‘তেরে নাম’ ছবির সেই ‘রাধে মোহন’-এর স্মৃতি। নস্টালজিয়ায় ভেসে অনুগামীরা তো কমেন্ট বক্সে লিখেই ফেলেছিলেন, ‘তেরে নাম ২-এর চিত্রনাট্য তৈরি, খুব শীঘ্রই আসছে পার্ট টু!’ কিন্তু সম্প্রতি সামনে আসা একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এই লুকের পেছনে লুকিয়ে রয়েছে এক ভিন্ন ও উদ্বেগের কারণ।
সুঠাম চেহারা, আপাদমস্তক কালো পোশাক আর গালে হালকা দাড়ি— ‘আমির খান প্রোডাকশনস’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে ভাইজানের এই চেনা লুক নিমেষেই ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। তবে নেড়া মাথার সালমন খানকে দেখে সিনেপ্রেমীদের মনে পড়ে গিয়েছিল বহু পুরোনো ‘তেরে নাম’ ছবির সেই ‘রাধে মোহন’-এর স্মৃতি। নস্টালজিয়ায় ভেসে অনুগামীরা তো কমেন্ট বক্সে লিখেই ফেলেছিলেন, ‘তেরে নাম ২-এর চিত্রনাট্য তৈরি, খুব শীঘ্রই আসছে পার্ট টু!’ কিন্তু সম্প্রতি সামনে আসা একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এই লুকের পেছনে লুকিয়ে রয়েছে এক ভিন্ন ও উদ্বেগের কারণ।
শোনা যাচ্ছে, ভাইজানের শরীর নাকি খুব একটা ভালো নেই। অথচ চিকিৎসার জন্য তিনি নাকি কোনওভাবেই আমেরিকা যেতে রাজি হচ্ছেন না! পরিবারের শত অনুরোধও অভিনেতা কানে তুলছেন না বলে খবর। মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে সলমনের স্বাস্থ্য সংক্রান্ত একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়, যা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।