বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে আজ ভিটামিন ‘এ’ উৎসব, ক্যাপসুল পাবে ১ লাখ ৩০ হাজার শিশু

শ্রীপুরে আজ ভিটামিন ‘এ’ উৎসব, ক্যাপসুল পাবে ১ লাখ ৩০ হাজার শিশু

শ্রীপুরে আজ ভিটামিন ‘এ’ উৎসব, ক্যাপসুল পাবে ১ লাখ ৩০ হাজার শিশু

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩০ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২১৮টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
 

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার ৬৬৫ জন। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৮০০ শিশুকে নীল রঙের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৫ হাজার ৫০০ শিশুকে লাল রঙের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
 

এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলায় ১৫ হাজার নীল ও ১ লাখ ১৬ হাজার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রাখা হয়েছে। পাশাপাশি কার্যক্রম তদারকির জন্য ২৭ জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উপজেলার ২১৬টি অস্থায়ী কেন্দ্রের পাশাপাশি দুটি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ২১৮টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শ্রীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্কুল, কমিউনিটি ক্লিনিক, ব্যক্তিগত বাসভবন এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে, শ্রীপুর রেলওয়ে স্টেশন এবং আল-আরাফ হাসপাতাল এলাকায় অতিরিক্ত সেবা কেন্দ্র চালু রাখা হয়েছে।
 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ জানিয়েছে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিকুল ইসলাম বক্তব্য দিতে রাজি হননি তবে তিনি তথ্য সরবরাহ করেছেন। 


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: