সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২১ ঘন্টা পর রেজুখালের মোহনায় ভেসে এলো পর্যটক সায়েমের মরদেহ

২১ ঘন্টা পর রেজুখালের মোহনায় ভেসে এলো পর্যটক সায়েমের মরদেহ

২১ ঘন্টা পর রেজুখালের মোহনায় ভেসে এলো পর্যটক সায়েমের মরদেহ

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ সায়েমের (২২) মরদেহ নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর রেজুখাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী সৈকতের কাছে নৌবাহিনী জেটি ঘাটের দক্ষিণ পাশে বন্ধুদের সাথে গোসলে নেমে সাগরের জোয়ারের টানে তলিয়ে যান তিনি।দমকল, লাইফগার্ড, বিচ কর্মীসহ স্থানীয় জেলেরা সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও সায়েমের সন্ধান পাননি। 
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর আজ সকালে ইনানী সৈকত সংলগ্ন সোনার পাড়া রেজু খালের মোহনা থেকে তার মরদেহ ভেসে ওঠে।
নিহতের বন্ধু আরমান সাংবাদিকদের জানান, তারা দুই বন্ধু শনিবার সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার শহরে আসেন। এরপর ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে দুজন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ঘুরতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সৈকতের দক্ষিণ পাশে নৌবাহিনীর জেটি সংলগ্ন (পালংকী রেস্তোরাঁর সামনে) সৈকতে গোসলে নামেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় তার বন্ধু সায়েম গভীর সাগরের দিকে ভেসে যান।

জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ রেজু খালের মোহনায়  ভেসে ওঠে,পরে বীচ কর্মী ও পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
নিহত মো. সায়েম  চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে। 

মীর কাশেম আজাদ ,কক্সবাজার