যশোরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬-এর দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার তিনটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে শুরু হয় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-এর সভাপতিত্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম নিজে মাঠে থেকে প্রার্থীদের দিক নির্দেশনা দেন।
শারীরিক সক্ষমতা যাচাইয়ের তিনটি ইভেন্ট হয়। প্রথম ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড় সম্পন্ন করতে হয়।
দ্বিতীয় ইভেন্ট লং জাম্পে পুরুষ প্রার্থীদের ন্যূনতম ১০ ফুট এবং নারী প্রার্থীদের ন্যূনতম ৬ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়। তৃতীয় ইভেন্ট হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট এবং নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রমের শর্ত ছিল।
নিয়ম অনুযায়ী, প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে প্রতিটি প্রার্থীকে সর্বোচ্চ তিনবার করে সুযোগ দেওয়া হয়।যারা ভালো করছে তাদেরকে পরে ইভেন্টে নেওয়া হয়।পরীক্ষা শুরুর আগে সকল প্রার্থীকে ইভেন্টগুলোর নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।
তিনটি ইভেন্ট শেষে প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি নিয়োগের তৃতীয় দিনে অনুষ্ঠিতব্য পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার জন্য প্রার্থীদের পরামর্শ দেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।তারা প্রার্থীদের তিনটি ইভেন্ট দেখে মুগ্ধ হয়েছে।
মামুন হোসেন যশোর, প্রতিনিধি।
