কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে অবস্থিত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি (সাধারণ) ও বিএমটি শাখার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে।
কলেজ মিলনায়তনে আয়োজিত এই বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব রকিব উদ্দিন মোশায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য জনাব মো. এমদাদুল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সাবেক চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি জনাব মো. মানছুরুল হক বাবুল এবং বিএমটি শাখার উপ-পরিদর্শক জনাব মনিরুল ইসলাম রাসেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. বদিউজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মোকাম্মেল হক, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা এখলাস উদ্দিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মনিরুল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব আবদুল্লাহ আল মামুন এবং কলেজের ক্রীড়া শিক্ষক ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব মো. নজরুল ইসলাম সুরুজ।
এছাড়া ছাত্রনেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. জুনায়েদ হোসেন সিয়াম, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আবু নাঈম শাওন এবং পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস।
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. নাজমুল আলমের সুনিপুণ উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক জনাব আবু লায়েন্স ভূঁইয়া।
এরপর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিদায়ী ভাই-বোনদের উদ্দেশ্যে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করে। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও কলেজের দিনগুলোর স্মৃতিচারণ করে এবং শিক্ষক ও সহপাঠীদের কাছে দোয়া ও ক্ষমা চেয়ে আবেগঘন বক্তব্য দেওয়া হয়। ছাত্রদলের নেতৃবৃন্দও বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন।
শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের দিকনির্দেশনামূলক বক্তব্যের পর বিশেষ অতিথি, প্রধান অতিথি ও সভাপতির সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়। সবশেষে বিদায়ী পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত সবাই অত্যন্ত আবেগাপ্লুত পরিবেশে শামিল হন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে স্কেল, কলম ও ফাইল তুলে দেওয়া হয়। কলেজ প্রশাসনের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
প্রতিনিধি মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া ।
