সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনি ব্যস্ততার মাঝেই এফডিসিতে শিরিন শিলার জন্মদিন উদযাপন

নির্বাচনি ব্যস্ততার মাঝেই এফডিসিতে শিরিন শিলার জন্মদিন উদযাপন

নির্বাচনি ব্যস্ততার মাঝেই এফডিসিতে শিরিন শিলার জন্মদিন উদযাপন

নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলার জন্মদিন ছিল গত ২৫ জুন। প্রতি বছরই এ দিনটি তিনি পরিবার, সহকর্মী ও কাছের মানুষদের নিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করেন। তবে এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ায় নির্বাচনি প্রচারণার ব্যস্ততায় নির্ধারিত দিনে জন্মদিনের কোনো আয়োজন করতে পারেননি।

তবে সেই ব্যস্ততার মধ্যেই গতকাল (২৮ জুন) শিবা সানু–জয় চৌধুরী পরিষদের উদ্যোগে এফডিসিতে চিত্রনায়িকা শিরিন শিলার জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন শিল্পী ও কলাকুশলীরা।

এ আয়োজন নিয়ে শিরিন শিলা বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। আমার প্যানেলের পক্ষ থেকে এমন সুন্দর আয়োজন করায় আমি সত্যিই কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু আমার সহকর্মীরাই নন, পরিচালকসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন।’

জন্মদিনের এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন রাশেদা চৌধুরী, ববি হক, শিবা সানু, জয় চৌধুরী, সুব্রত, সনি রহমান, রোমানা নীড়, কায়েস আরজুসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেক শিল্পী ও কলাকুশলী।