মাগুরার শালিখা উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮২২ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা, কন্দ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় রোপা আমন চাষে ২ হাজার ৩৫০ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ৬০০ জন, গ্রীষ্মকালীন সবজি উৎপাদনে ৭৬০ জন, বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা ১ হাজার ৫২ জন, লেবুর চারা ৩০ জন এবং কন্দ থেকে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য ৩০ জন কৃষক বিনামূল্যে কৃষি উপকরণ পেয়েছেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের বহুমুখীকরণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, আনিসুর রহমান মিল্টন মুন্সি, মুন্সী মনিরুজ্জামান চকলেট, ফারদিন হাসান সুমন, মোস্তাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.jpg-1782737154.jpeg)