শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ফিফা বিশ্বকাপে রাউন্ড অব ৩২'র ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে পরাজিত করেছে মরক্কো। নির্ধারিত সময়ে খেলা ১-১ সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। তবে অতিরিক্ত সেই ৩০ মিনিটেও নিষ্পত্তি হয়নি ফল। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার দলটি।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানাডার মন্টেরেই স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। উভয় দল একের পর এক আক্রমণ চালালেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের হাইড্রেশন ব্রেকের আগেও ভাঙেনি ডেডলক। ম্যাচের ৭২তম মিনিটে ভারব্রুগেনের দীর্ঘ গোলকিক থেকে ওয়েগহর্স্ট হেড করে বল নামিয়ে দেন। সামারভিল বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে পড়ে গেলেও বল চলে যায় কোডি গাকপোর সামনে। সুযোগ কাজে লাগিয়ে বুনুকে পরাস্ত করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এ লিভারপুলিয়ান।

যোগ করা সময়ের প্রথম মিনিটে বাম দিক থেকে তালবির দারুণ এক ক্রসে ইসা দিওপ শক্তিশালী হেডে বল জালে জড়ান। মুহূর্তেই ১-১ সমতায় ফেরে মরক্কো। নিশ্চিত জয় ভেবে বসে থাকা নেদারল্যান্ডস তখন হতাশায় ডুবে যায়। শেষ মুহূর্তে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 

তবে সেই অতিরিক্ত সময়ের দুই স্লটে সমতাসূচক স্কোরলাইন অপরিবর্তিত থাকলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানেও দুই দলের যেন মিসের মহড়া। নেদারল্যান্ডসের হয়ে শেষ পেনাল্টি নিতে আসেন ক্রাইসেনসিও সামারভিল। কিন্তু ইয়াসিন বুনু দুর্দান্ত সেভ করলে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শেষ ষোলোতে পৌঁছায় মরক্কো।

আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব সিক্সটিনে কানাডার মোকাবিলা করবে মরক্কো। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।