শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৬-এর পর ৪৭তম বিসিএসেও বাজিমাত: এবার ট্যাক্স ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইটনার কচি আক্তার

৪৬-এর পর ৪৭তম বিসিএসেও বাজিমাত: এবার ট্যাক্স ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইটনার কচি আক্তার

৪৬-এর পর ৪৭তম বিসিএসেও বাজিমাত: এবার ট্যাক্স ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইটনার কচি আক্তার

টানা দুই বিসিএসে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে কিশোরগঞ্জ জেলা ও নিজ উপজেলা ইটনার মুখ উজ্জ্বল করেছেন মেধাবী শিক্ষার্থী কচি আক্তার। সদ্য ঘোষিত ৪৭তম বিসিএস পরীক্ষার ফলাফলে তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ 'ট্যাক্স ক্যাডার' (কর)-এ সহকারী কর কমিশনার পদে যোগদানের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
 

​কচি আক্তার কিশোরগঞ্জের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের এক অত্যন্ত মেধাবী ও উজ্জ্বল নক্ষত্র। তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে গুরুদয়াল সরকারি কলেজ পরিবার, তাঁর জন্মস্থান ইটনার বাজার হাটি সহ সমগ্র কিশোরগঞ্জ জেলাজুড়ে এখন আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্রই বইছে প্রশংসার জোয়ার।

অনুসন্ধানে জানা যায়, কচি আক্তারের এই অবিস্মরণীয় সাফল্যের যাত্রা এটিই প্রথম নয়। এর আগে অনুষ্ঠিত ৪৬তম বিসিএস পরীক্ষায়ও তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে 'শিক্ষা ক্যাডার'-এ সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। শিক্ষা ক্যাডারের পর এবার দেশের রাজস্ব খাতের অন্যতম গুরুত্বপূর্ণ 'ট্যাক্স ক্যাডার'-এ জায়গা করে নিয়ে তিনি নিজের মেধা, একাগ্রতা ও পরিশ্রমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষক ও সহপাঠীদের মতে, কচি আক্তার ছাত্রজীবন থেকেই অত্যন্ত বিনয়ী, পরিশ্রমী ও পড়াশোনায় একনিষ্ঠ ছিলেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য কলেজের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
​তাঁকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জের সাধারণ মানুষ ও বিশিষ্টজনেরা বলছেন, "কচি আক্তার কিশোরগঞ্জ ও তাড়াইলের গর্ব। তাঁর এই মেধার স্বীকৃতি আমাদের গ্রামীণ জনপদের মেয়েদের এগিয়ে যাওয়ার পথকে আরও মসৃণ ও অনুপ্রাণিত করবে। 

​মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া কিশোরগঞ্জ: