শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘মেয়েরা যেভাবে ফ্রি হয়ে ঘুরছে’, বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে মমতা

‘মেয়েরা যেভাবে ফ্রি হয়ে ঘুরছে’, বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে মমতা

‘মেয়েরা যেভাবে ফ্রি হয়ে ঘুরছে’, বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে মমতা


মেয়েদের শাড়ি পরার স্টাইল, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো নারী থেকে স্যানিটারি ন্যাপকিনের মতো বিষয় নিয়ে মন্তব্য করে বারবার বিতর্কের মুখে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার বরেণ্য অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতা শঙ্কর। ফের মেয়েদের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন এই শিল্পী। 


মঙ্গলবার (১৬ জুন) ‘পিঞ্জর’ সিনেমার ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা শঙ্কর বলেন—“প্রচুর মেয়ে আছে যারা বন্দি। কিন্তু সবাই নয়। কিন্তু কিছু মেয়েরা যেভাবে ফ্রি হয়ে ঘুরছে, এবং যা যা আমরা দেখতে পাচ্ছি…।” 

এরপর নিজের বক্তব্য সংশোধন করে মমতা শঙ্কর বলেন, “কিছু মেয়ে, সব মেয়ে বলব না। বেশিরভাগ মেয়েই ভালো। কিছু মেয়ের যেভাবে বেশি স্বাধীনতা দেখছি, সেটাও ঠিক না। আসলে আমরা ভুল দিকে স্বাধীনতা নিয়ে যাচ্ছি। স্বাধীনতা বলতে যা বোঝায়, তা কিন্তু আলাদা। যা ইচ্ছে তাই করব, সেটা কিন্তু কখনই স্বাধীনতা নয়। তাই নারী স্বাধীনতা একেবারে নেই বললে, সেটা ভুল বলা হবে।” 

খানিকটা ব্যাখ্যা করে মমতা শঙ্কর বলেন, “কিছু মানুষের হাতে রয়েছে অগাধ স্বাধীনতা। আমি বলব, আমাদের মেয়েদের, ভালো মেয়েদের এরকম হওয়া উচিত, যারা কষ্টে আছে, চারদিক থেকে চাপের মধ্যে আছে, তাদের ভালো দিকে নিয়ে আসুন। তাই বলে, স্বাধীনতার ভুল ব্যাখ্যা যেন না হয়।” 

মমতার বক্তব্যের ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফলে তোপের মুখে পড়েছেন ৭১ বছর বয়সি এই অভিনেত্রী। নেটিজেনদের একজন লেখেন, “একটু চুপ করুন। অনেক বয়স তো হয়েছে। ঠাকুরের নাম করুন।” আরেকজন লেখেন, “আপনাকে কখনো ছেলেদের নিয়ে একটা কথাও বলতে শুনি না, আপনি যতক্ষণ না মুখ খুলছেন ততক্ষণ অন্যরকম। কথা বললেই আর নেওয়া যায় না।” অন্য একজন প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, “কোনটা বেশি স্বাধীনতা, কোনটা কম স্বাধীনতা সেটা কে ঠিক করবে?” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। 

এর আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন মমতা শঙ্কর। নেটিজেনদের পাশাপাশি টলিউডের একঝাঁক তারকাও তাকে নিয়ে কড়া সমালোচনা করেছিলে