৯০ দশকের অন্যতম সফল হিরো ওমর সানি। তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটা অ্যাক্টিভ দেখা যায় অন্য কোন তারকাকে ঠিক ততটা দেখা যায় না। সম্প্রতি তিনি "সদরঘাটের কুলি" নামে নতুন একটি সিনেমার কাজে হাত দিয়েছেন । এই চলচ্চিত্রের মাধ্যমে বহুদিন পর আবার পর্দায় বড় পর্দায় ফিরছেন তিনি।
কিন্তু নায়িকা মৌসুমিকে নিয়ে গুঞ্জন যেন ওমর সানির পিছু ছাড়ছেন না। সম্প্রতি বিভিন্ন মিডিয়া কর্তৃক ওমর সানিকে মৌসুমীর কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
"পৃথিবীতে কি স্বামী স্ত্রী আমরা একাই যারা নাকি আলাদা বাইরে বসবাস করছি। আমার স্ত্রী কি করবে না করবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমি কারো কাছে কেন বলতে যাব । আমি কি কারো কাছে টেন্ডার নিয়েছি নাকি যে আমি সবার কাছে তার কথা বলতে যাব। আমি কি কারো খাই না পরি কাউকে আমি কৈফিয়ত দেবো। আর আমি এর জন্যই ক্যামেরা এড়িয়ে চলি। সবাই একটা কথাই জিজ্ঞেস করে মৌসুমী ফিরে আসবে কবে? আর এটা শুনতে শুনতে আমি বিরক্ত।
তবে কি আসলেই স্ত্রী মৌসুমীকে নিয়ে ফের অনিশ্চয়তার মাঝে ভুগছেন চিত্রনায়ক ওমর সানি?