শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরমান-মুক্তি প্যানেলে কেন? কারন জানালেন অভিনেত্রী নাসরিন

আরমান-মুক্তি প্যানেলে কেন? কারন জানালেন অভিনেত্রী নাসরিন

আরমান-মুক্তি প্যানেলে কেন? কারন জানালেন অভিনেত্রী নাসরিন

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে অন্যতম হলো অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী নাসরিন।

এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার কেন প্যানেলে যোগ দিলেন-এমন প্রশ্নের জবাবে নাসরিন বলেন, ‘আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তখন নির্বাচিত হয়েছিলাম। এরপর টানা আরও তিনবার নির্বাচন করেছি। এবার চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছি।’

বিনোদন

আরমান-মুক্তি প্যানেলে কেন? জানালেন অভিনেত্রী নাসরিন

শুক্রবার, ২৬ জুন ২০২৬

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে অন্যতম হলো অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী নাসরিন।

এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার কেন প্যানেলে যোগ দিলেন-এমন প্রশ্নের জবাবে নাসরিন বলেন, ‘আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তখন নির্বাচিত হয়েছিলাম। এরপর টানা আরও তিনবার নির্বাচন করেছি। এবার চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছি।’

আরও পড়ুন হাত ভেঙে বিনাচিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

তিনি আরও বলেন, ‘নূতন ভাবীর (নায়িকা নূতন) সঙ্গে আমার প্রথম আউটডোর শুটিংয়ের স্মৃতি রয়েছে। আরমান ভাইকে আমি আমার গুরু মনে করি। আর মুক্তি আপাকে সম্মান জানাতেই এবার তার প্যানেলে এসেছি। তিনি একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর কন্যা।’

অসুস্থতা নিয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে নাসরিন বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও একটি বিশেষ আশা নিয়ে নির্বাচনে এসেছি। আমার মূল লক্ষ্য হলো, যদি আমরা নির্বাচিত হই, তাহলে আরমান ভাই ও মুক্তি আপার কাছে জোরালোভাবে দাবি জানাতে পারব, যাতে তারা অসহায় শিল্পী ভাই-বোনদের পাশে দাঁড়ান।’

তিনি বলেন, ‘শিল্পীদের বিভিন্ন সমস্যার কথা তাদের সামনে তুলে ধরতে চাই। প্রয়োজনে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সমস্যার সমাধানে উদ্যোগ নিতে তাদের অনুরোধ করব। আমি চাই, আমার শিল্পী ভাই-বোনদের জন্য কাজ করতে। আরমান ভাইকে অভিভাবক এবং মুক্তি আপাকে বড় বোনের মতো মনে করেই তাদের কাছে শিল্পীদের অধিকার ও কল্যাণের বিষয়ে জোরালো দাবি জানাতে চাই। সেই লক্ষ্য নিয়েই এবার নির্বাচনে অংশ নিয়েছি।’