সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন বড় পর্দার মাসুদ

শুভ জন্মদিন বড় পর্দার মাসুদ

শুভ জন্মদিন বড় পর্দার মাসুদ

দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তিনি কখনো তিনি রাগী প্রেমিক, কখনো তোতলা যুবক, কখনো সাইকো কিলার, আবার কখনোবা খনি শ্রমিক। গত এক দশকে তিনি প্রমাণ করেছেন, নিশো কেবল একজন তারকা নন, তিনি একজন পুরোদস্তুর অভিনেতা। এই অভিনেতার জন্মদিন আজ সোমবার (৮ ডিসেম্বর)।প্রতিবছর জন্মদিনে ভক্তদের সঙ্গে কেক কাটেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে এবারের জন্মদিনে সেটা হচ্ছে না। কাজাখস্তানে রেদওয়ান রনির ‘দম’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন তিনি।‘দম’-এর নায়িকা পূজা চেরি অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেনে, ‘হ্যাপি বার্থ ডে মাই নুর ফ্রম দম। আমাদের নিশো ভাইয়া।’

গুনী এই অভিনেতার জীবনের শুরুর গল্পটা মসৃণ ছিল না। ২০০৩ সালে মডেলিংয়ের মাধ্যমে গ্ল্যামার জগতে তার পথচলা শুরু। অমিতাভ রেজার বিজ্ঞাপনে কাজ করে শুরুতে নজর কাড়লেও, নাটকে নিজের শক্ত অবস্থান তৈরি করতে তাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ ও কঠিন পথ। একসময় যখন ইন্ডাস্ট্রিতে রোমান্টিক হিরোদের জয়জয়কার, তখন নিশো স্রোতে গা ভাসাননি। তিনি অপেক্ষা করেছেন, নিজেকে ভেঙেছেন এবং গড়েছেন।