রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি শুনে লজ্জা পেলেন শাহরুখ খান

স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি শুনে লজ্জা পেলেন শাহরুখ খান

স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি শুনে লজ্জা পেলেন শাহরুখ খান

ছয় দশক পেরিয়েও কোটি ভক্তের হৃদয়ে একই রকম জনপ্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘কিং অব রোমান্স’খ্যাত এই অভিনেতাকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সম্প্রতি এক অনুষ্ঠানে নারী ভক্তের ভালোবাসার প্রকাশ আর তার জবাবে শাহরুখের রসিকতা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায়।

সম্প্রতি ভারতের মেঙ্গালুরুতে আয়োজিত একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ খান। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে নাচে অংশ নিয়ে দর্শকদের মাতিয়ে তোলেন তিনি। সেই অনুষ্ঠানেরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, প্রশ্নোত্তর পর্বে এক নারী ভক্ত হঠাৎ করেই শাহরুখকে উদ্দেশ করে বলেন, ‘আমি আমার স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি।


এমন কথা শুনে প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন শাহরুখ। পরে নিজের স্বভাবসুলভ রসবোধে পরিস্থিতি সামাল দেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘এসব কথা তো আড়ালে বা একান্তে বলা উচিত ছিল!’

এরপর আরও যোগ করেন, ‘আমি জানি, এটা কথার কথা। আমি আপনার অনুভূতিও বুঝতে পারছি। তবে আমি নিশ্চিত, আপনার স্বামীও আপনার অনুভূতি বোঝেন। আমি আসলে আপনাদের সবাইকে ভালোবাসি। আপনার স্বামীকে ভালোবাসি, আপনার পরিবারকেও ভালোবাসি। অনেক ধন্যবাদ।’

শাহরুখের এই জবাব মুহূর্তেই নেটদুনিয়ায় প্রশংসা কুড়ায়। অনেকেই বলছেন, ভক্তের আবেগকে সম্মান জানিয়ে আবার তার দাম্পত্য সম্পর্কের প্রতিও সম্মান দেখিয়েছেন বলিউডের এই তারকা। এ কারণেই তার উত্তরকে বুদ্ধিদীপ্ত ও মার্জিত বলে মন্তব্য করছেন নেটিজেনরা।