চলচ্চিত্র অভিনেতা এবং মডেল। তিনি নিরব হোসেন নামে চিত্রজগতে খ্যাতি অর্জন করেন। মডেলিং দিয়ে নিরব তার কর্মজীবন শুরু করেন। প্রথমদিকে বেশ কিছু নাটকে অভিনয় করার পরে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৭ সালে তিনি সমীর খান পরিচালিত শয়তান ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ২৬ ডিসেম্বর ২০১৪ নিরব রিদ্ধিকে বিয়ে করেন।
র্যাম্প মডেল থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন নিরব। সেখান থেকেই ডাক পান চলচ্চিত্রে। ২০০৯ সালে পরিচালক শাহীন-সুমনের মন যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্র দিয়ে নিজের সিনেমা জীবন শুরু করেন।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর সন্ধ্যায় অনেকটা ঘরোয়াভাবে ভালোবাসার মানুষ তাশফিয়া তাহের ঋদ্ধিকে বিয়ে করেন মডেল ও চিত্রনায়ক নিরব। প্রাথমিক ভাবে ঋদ্ধির পরিবার মেনে না নিয়ে তার বিরুদ্ধে অপহরণ মামলা করলেও কিছুদিন পরে মীমাংসা হয় ও বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে
ইতোমধ্যে তিনি ‘ছায়াবৃক্ষ’ এবং ‘অমানুষ’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন। ঈদে মুক্তি পাওয়ার কথা ‘অমানুষ’। এর বাইরে নায়কের হাতে রয়েছে ‘ফিরে দেখা’, ‘চোখ’, ‘ক্যাসিনো’, ‘তিতুমীর’, ‘রৌদ্র ছায়া’সহ বেশকিছু সিনেমার কাজ।
১৯৮৩ সালের ২ জুলাই রাজবাড়ীর সন্তান সাখাওয়াত হোসেন নিরব ঢাকার সিএমএইচ হাসপাতালে জন্মগ্রহন করেন। মডেলিংয়ের মাধ্যমে তিনি মিডিয়ায় পা রাখেন। বিজ্ঞাপনচিত্রে কাজ করে সাড়া পাওয়ার পর টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৭ সালে সমীর খান পরিচালিত ‘শয়তান’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রাখেন নিরব।