বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ অভিনেত্রী ইধিকা পালের শুভ জন্মদিন

আজ অভিনেত্রী ইধিকা পালের শুভ জন্মদিন

আজ অভিনেত্রী ইধিকা পালের শুভ জন্মদিন

কলকাতার অভিনেত্রী ইধিকা পালের এবারের জন্মদিনটি ছিল বিশেষ। কারণ বাংলাদেশে তার অভিনীত প্রথম সিনেমা ‘‌প্রিয়তমা’ মুক্তি পেয়েছে বেশ কিছুদিন আগে৷


অসংখ্য ভক্ত-অনুরাগীদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়েছেন এই অভিনেত্রী।


কথা প্রসঙ্গে বাংলাদেশের দর্শকের উদ্দেশে ইধিকা বলেন, ‘প্রিয়তমাকে আপনারা এত ভালোভাবে গ্রহণ করেছেন, এত ভালোবাসা দিয়েছেন-তার জন্য সবাইকে ধন্যবাদ। প্রিয়তমা অনেক ভালোবাসা পেয়েছে, এখনও পাচ্ছে-আশা রাখব আগামী দিনে আরও অনেক অনেক ভালোবাসা আপনারা দেবেন।’ 


সবাইকে প্রিয়তমা দেখার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ‘যারা এখন পর্যন্ত প্রিয়তমা দেখেছেন, রিভিউ জানিয়েছেন-তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও প্রিয়তমা দেখেননি, তারা অবশ্যই আপনার নিকটবর্তী সিনেমা হলে নিজের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং অবশ্যই নিজের প্রিয়তমাকে সঙ্গে নিয়ে ছবিটি দেখুন। আশা করি আপনারা নিরাশ হবেন না।’