মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেলকুচিতে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল আলীম গ্রেপ্তার

বেলকুচিতে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল আলীম গ্রেপ্তার

বেলকুচিতে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল আলীম গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর দেলুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন আকন্দের ছেলে এবং বেলকুচি থানার মামলা নং-৪/২০২৫-এর ৩৮ নম্বর এজাহারভুক্ত আসামি।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আব্দুল হালিম ভূষণের অভিযোগ অনুযায়ী, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় একদল ব্যক্তির হামলার শিকার হন। এ সময় তাকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার পর তিনি বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে ১ নম্বর আসামি করে মোট ৫৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে আব্দুল আলীমকে ৩৮ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
 

এজাহারে উল্লিখিত অভিযোগের ভিত্তিতে বেলকুচি থানা পুলিশ মামলাটি রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় এজাহারভুক্ত আসামি আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “২০২৫ সালের ৪ নম্বর মামলায় বাদী আব্দুল হালিম ভূষণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলার ৩৮ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে আব্দুল আলীমের নাম রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
 

মামলাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, মামলাটি রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা হয়েছে এবং এতে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ কিংবা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণ এবং আদালতের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

উল্লেখ্য, আইন অনুযায়ী কোনো ব্যক্তি মামলার এজাহারভুক্ত আসামি হলেই তিনি দোষী প্রমাণিত হন না। অভিযোগের সত্যতা তদন্ত এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: