মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী লাঙ্গলবাঁধ বাজারের চাকদাহ এলাকায় সনাতন ধর্ম ত্যাগ করে এক যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর তাঁর বর্তমান নাম রাখা হয়েছে মো. কামরুজ্জামান (পূর্বনাম: স্বপন)। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলাম ধর্মের রীতিনীতি, সাম্য ও অনুশাসনের প্রতি দীর্ঘদিনের গভীর অনুরাগে উদ্বুদ্ধ হয়ে তিনি স্বতঃস্ফূর্তভাবে এই সিদ্ধান্ত নেন।
নিজ ইচ্ছায় ও সজ্ঞানে সনাতন ধর্ম ত্যাগ করে এক আল্লাহর প্রতি ঈমান এনে তিনি এ্যাভিডেভিট ও কালেমা পাঠ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর মো. কামরুজ্জামান এক অনুভূতি প্রকাশ করে বলেন, “ইসলাম ধর্মের ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সত্য পথের সন্ধানেই আমি নিজ ইচ্ছায় এই সঠিক পথ বেছে নিয়েছি।” তিনি তাঁর নতুন ঈমানি জীবনের শুভসূচনায় ও সামনের দিনগুলোতে যেন সৎ ও ইসলামের সঠিক পথে অবিকল চলতে পারেন, সে জন্য এলাকাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে স্বপনের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বেশ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নবমুসলিম মো. কামরুজ্জামানকে এলাকাবাসী উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর কল্যাণ ও হেদায়েতের জন্য দোয়া করেছেন।
সোহেল রানা,শ্রীপুর মাগুরা প্রতিনিধি:
