কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ সমাজকল্যাণ সমিতির দপ্তর সম্পাদক ও সাংবাদিক মো. জিকু খানের মমতাময়ী মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার বাদ এশা কিশোরগঞ্জ পুরান থানা শোলাকিয়া রোডে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাংবাদিক মো. জিকু খানের মা বর্তমানে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড হয়ে ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সমিতি।
কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খান-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা শেষে তাঁর মায়ের রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদক | কিশোরগঞ্জ
