বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭

প্রধানমন্ত্রীর উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭

প্রধানমন্ত্রীর উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে শুরু ‘নজরুল বর্ষ ২০২৬-২৭

২ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধন ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এর মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ। একইভাবে বাংলাদেশের মানুষও তাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। তিনি উল্লেখ করেন, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবার ত্রিশাল সফর করেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে সংরক্ষণ ও গুরুত্ব দেওয়ার লক্ষ্যে ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিদ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের চেতনায় উজ্জীবিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব। অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার রচনা যুগে যুগে মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে। মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামেও নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার শক্তিশালী উৎস।

তিনি বলেন, নজরুল শুধু অতীতের নন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন, দর্শন ও সাহিত্যকে আরও গভীরভাবে পৌঁছে দিতে এবং অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল মূল্যবোধকে ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার সচিবালয়ের অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের মাধ্যমে জাতীয় কবির সাহিত্য, সংগীত, দর্শন ও মানবতার বাণী দেশব্যাপী নতুনভাবে ছড়িয়ে পড়বে এবং তরুণ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, দেশপ্রেম ও সাম্যের আদর্শ আরও সুদৃঢ় হবে।

বুলবুল আহম্মেদ জিয়া