বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচ নায়িকার গ্ল্যামার, রোমান্স আর অ্যাকশনে ভরপুর ইয়াশের ‘টক্সিক’

পাঁচ নায়িকার গ্ল্যামার, রোমান্স আর অ্যাকশনে ভরপুর ইয়াশের ‘টক্সিক’

পাঁচ নায়িকার গ্ল্যামার, রোমান্স আর অ্যাকশনে ভরপুর ইয়াশের ‘টক্সিক’

মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে রয়েছে দক্ষিণী সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। এবার ছবিটির নির্মাতারা প্রকাশ করেছেন নতুন প্রোমোশনাল ভিডিও ‘লেডিজ অ্যান্ড লেডিজ’। সেখানে মূল আকর্ষণ হয়ে উঠেছেন সিনেমার শক্তিশালী নারী চরিত্রগুলো।

ভিডিওর শুরুতেই একটি ব্যতিক্রমী সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘শিশুরা দূরে থাকো। অভিভাবকরা নিশ্চিত করুন, শিশুরা যেন এটি না দেখে। দাদা-দাদিরাও সাবধান। আর প্রপিতামহ-প্রমাতামহদের জন্য- নিজ দায়িত্বে দেখুন।’শুরু থেকেই এই বার্তা ছবিটির অন্ধকার, রহস্যময় আবহের ইঙ্গিত দেয়।

ভিডিওজুড়ে শোনা যায় এক নারীকণ্ঠের ভয়েসওভার, যেখানে বলা হয়, ‘ভালোবাসা নারীদের দানবে পরিণত করে। প্রতারণার গভীরতা বুঝতে পারলেই এর সৌন্দর্য ধরা পড়ে।’ এই সংলাপের মধ্য দিয়েই ছবির নারী চরিত্রগুলোর জটিলতা ও শক্তিমত্তার আভাস তুলে ধরা হয়েছে।


প্রোমোতে একে একে হাজির হন ছবির পাঁচ প্রধান অভিনেত্রী। নয়নতারাকে দেখা যায় সার্কাসঘেরা লাল পর্দার সামনে আয়নার দিকে তাকিয়ে থাকতে। কিয়ারা আদভানিকে দেখা যায় আগুনখেকো শিল্পীদের উপস্থিতিতে গ্ল্যামারাস রূপে। তারা সুতারিয়া ধরা দেন রহস্যময় ‘ফেম ফাতাল’ চরিত্রে, অভিজাত লাউঞ্জে। রুক্মিণী বসন্তকে দেখা যায় পুরোনো সিঁড়িতে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকতে। আর হুমা কুরেশি নেতৃত্ব দেন চামড়ার পোশাকে গথ-পাঙ্ক ধাঁচের একটি দলের।

ভিডিওর শেষ অংশে বদলে যায় দৃশ্যপট। একটি বারে শুরু হয় তুমুল সংঘর্ষ। সেখানে ইয়াশ অভিনীত কেন্দ্রীয় চরিত্র ‘রায়া’ শান্তভাবে হাতার বোতাম গুটিয়ে প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘একজন করে আসবে, নাকি সবাই একসঙ্গে?’ এরপরই শুরু হয় দ্রুতগতির হাতাহাতি, কাচ ভাঙা আর অ্যাকশন দৃশ্য।

শেষে আবারও শোনা যায় সেই নারীকণ্ঠের ভয়েসওভার, ‘কিন্তু এখানে আছে আরেকটি মোড়। পুরুষদের সেই চিরচেনা প্রদর্শনী ভুলে যেও না।’ সংলাপ শেষ হতেই শোনা যায় বন্দুক কক করার শব্দ।


গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ একযোগে কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি এটি হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালম ভাষাতেও ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স প্রযোজিত ছবিটি আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে প্রস্তুত হচ্ছে।