বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাদেবপুরে আত্রাই নদীতে অবৈধ রিং জালের বিরুদ্ধে যৌথ অভিযান, জাল পুড়িয়ে ধ্বংস

মহাদেবপুরে আত্রাই নদীতে অবৈধ রিং জালের বিরুদ্ধে যৌথ অভিযান, জাল পুড়িয়ে ধ্বংস

মহাদেবপুরে আত্রাই নদীতে অবৈধ রিং জালের বিরুদ্ধে যৌথ অভিযান, জাল পুড়িয়ে ধ্বংস

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে অবৈধ রিং জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাদেবপুর গরুর হাট সংলগ্ন আত্রাই নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে অবৈধ রিং জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়। 

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: