বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আশুলিয়ায় ফুটবল নিয়ে বিরোধের জেরে কিশোর খুন: বালুচরে লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত আটক

আশুলিয়ায় ফুটবল নিয়ে বিরোধের জেরে কিশোর খুন: বালুচরে লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত আটক

আশুলিয়ায় ফুটবল নিয়ে বিরোধের জেরে কিশোর খুন: বালুচরে লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত আটক

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে আশুলিয়ায় নাহিদ হাসান (১৫) নামে এক কিশোরকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। 
ঘটনার পর থেকে অভিযুক্তদের খোঁজে নামে নিহতের স্বজনরা। বুধবার (১ জুলাই) রাতে স্থানীয়রা অভিযুক্ত হামজাকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নাহিদের লাশের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ। 

অভিযোগ রয়েছে, হত্যার পর কিশোরের মরদেহ বালুচাপা দিয়ে গুম করার চেষ্টা চালায় অভিযুক্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​নিহত নাহিদ হাসান লালমনিরহাটের বড়বাড়ী-পঞ্চগ্রাম এলাকার মোস্তাকের ছেলে। সে পেশায় কসাই বাবার সঙ্গে আশুলিয়ার সাধুপাড়া এলাকায় বেড়াতে এসেছিল।
 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন (সোমবার) রাত ১২টার দিকে ব্রাজিল ও জাপান ফুটবল ম্যাচ নিয়ে সমর্থক গোষ্ঠীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর কৌশলে নাহিদকে ডেকে নিয়ে যায় স্থানীয় ব্রাজিল সমর্থক হামজা, রাকিব, মেহেদী ও সিয়াম। এরপরই নিখোঁজ হয় নাহিদ।
​নিহতের বাবা মোস্তাক অভিযোগ করে জানান, "আমার ছেলেকে সুপরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা কাজ করছি। অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বালুচরে তল্লাশি চালানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না তা তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোঃফাহিম চৌধুরী 
আশুলিয়া প্রতিনিধি