সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনারগাঁয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

সোনারগাঁয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়

সোনারগাঁয়ে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময়


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা করেন।

অনুষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা নির্বাহী আসিফ আল জিনাত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও উপজেলার সার্বিক অবস্থা সম্পর্কে তুলে ধরার জন্য আহবান করেন।

প্রাচীন বাংলার এই রাজধানী সম্পর্কে অবগত করতে গিয়ে এলাকার নানাবিধ সমস্যা শিক্ষা, পরিবেশ দূষণ, জমিভরাট, মাদক, অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ প্রেস ক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, থানা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, সোনারগাঁও টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সদস্যরা ছাড়াও  অন্যান্য  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ