রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শিল্পী সমিতি এখন পর্যন্ত কী কাজে লেগেছে-এমন প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন মিষ্টি জান্নাত।

ফেসুবকে এই চিত্রনায়িকা লিখেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে, আমি জানি না।

তবে যে সমিতি থাকার পরও সিনেমাতে মিডিয়ার লোকজন কাজ করে, আর চলচ্চিত্রের লোকজন না খেয়ে মরে, সে সমিতিতে আমি এই শেষবারের মতো যেতে পারি ভোট দিতে। এরপর যদি একই রকম দেখি, তাহলে আমি আশা করবো আমার নামটা স্ব-সম্মানে কেটে দিবেন।

পরিচালক ও প্রযোজক সমিতিকেও প্রশ্ন রেখে মিষ্টি জান্নাত বলেন, শুধু চলচ্চিত্র শিল্পী সমিতি না, পরিচালক, প্রযোজক সমিতিকেও একই প্রশ্ন আমার থাকলো। ভালো থাকবেন সবাই।

তিনি আরও বলেন, আমি প্রতিবাদ করি বলে আমি খারাপ। আমার বাবা-মা বলেছেন বেঁচে থাকলে বীরের মতো বেঁচে থাকো। কাপুরুষের মতো বেঁচে থেকে লাভ নেই। কারণ মৃত্যু চরম সত‍্য অধ‍্যায়।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। বরাবরের মতো ভোটগ্রহণ হবে এফডিসিতে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে