শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

শ্রীপুরে স্বাস্থ্যকর্মীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত ডাক্তার-নার্সরা

শ্রীপুরে স্বাস্থ্যকর্মীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত ডাক্তার-নার্সরা

শ্রীপুরে স্বাস্থ্যকর্মীদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত ডাক্তার-নার্সরা


গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রাথমিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত্বাবধানে প্রায় ১৫–২০ জন স্বাস্থ্যকর্মী প্রশিক্ষণে অংশ নেন। আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে ঘাবড়ে না গিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, রোগী ও স্টাফদের নিরাপদে সরিয়ে নেওয়া, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ এসব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
হাসপাতালে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি, যন্ত্রপাতি ব্যবহারে দক্ষতা এবং আত্মরক্ষার কৌশলেও গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, “হাসপাতালে অগ্নিকাণ্ড হলে ক্ষয়ক্ষতি ভয়াবহ হতে পারে। নিয়মিত প্রশিক্ষণই স্টাফদের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।”