বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেলের দুই আরোহী

মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন মোটরসাইকেলের দুই আরোহী

মাছবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন  মোটরসাইকেলের দুই আরোহী

বন্ধুদের সঙ্গে দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন চার যুবক। গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় মাছবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই যুবক।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ইউটার্ন সংলগ্ন শিশুতোষ বিদ্যা ঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শরীয়তপুর জেলার বাসিন্দা সোলাইমান, তিনি হাসান সিকদারের ছেলে এবং একই জেলার কাওছার।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের বন্ধু সাজ্জাত হোসেন জানান, তারা চারজন দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। তিনি বলেন, "আমরা একটি মোটরসাইকেলে সামনে ছিলাম, আর সোলাইমান ও কাওছার আরেকটি মোটরসাইকেলে আমাদের পেছনে ছিলেন। জৈনা বাজারের ইউটার্ন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পেছনে তাকিয়ে দেখি তাদের মোটরসাইকেলটি মাছবাহী একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছে। মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। 

ঘটনাস্থলেই সোলাইমান ও কাওছারের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। বিশেষ করে গভীর রাতে দ্রুতগতির যানবাহন চলাচল এবং ইউটার্ন ব্যবস্থাপনায় অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
 

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাছবাহী ড্রাম ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত মাছবাহী ড্রাম ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি