আগামী ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘লাতিন–বাংলা সুপার কাপের’ শেষ ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নানা অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে ম্যাচ স্থগিতের সিদ্ধান্তও জানানো হয়।
চিঠিতে জানানো হয়, ম্যাচ টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ পরিশোধ না করা, খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার–পরিচ্ছন্নতা না করা, স্পন্সরশিপ ও সম্প্রচার সত্ত্ব নিয়ে কোনো তথ্য না দেয়া—এসব কারণে আয়োজকদের প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়। এসব অনিয়মের কারণে ৯ ডিসেম্বর বিকাল ৪টার মধ্যে টিকিট বিক্রির অর্ধেক অর্থসহ সব আর্থিক হিসাব জমা দিতে বলা হয়েছে।
