রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বাঘারপাড়ায় মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ি গোচর খেলার মাঠে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন।
 

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আক্তার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
 

উদ্বোধনী ম্যাচে কেশবপুরের বন্ধুমহল ফুটবল একাডেমি এবং যশোর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি অংশ নেয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ফল নির্ধারণ করা হয় ট্রাইব্রেকারের মাধ্যমে। এতে কেশবপুরের বন্ধুমহল ফুটবল একাডেমি জয়লাভ করে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উদ্বোধনী দিনেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে। 

শহিদুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: