মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলমকে গ্ৰেপ্তার করেছে র‌্যাব।

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলমকে গ্ৰেপ্তার করেছে র‌্যাব।

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলমকে গ্ৰেপ্তার করেছে র‌্যাব।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে র‌্যাব-১৫ এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার এজাহারভুক্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাস্টার শুক্কুর আলম উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ ইস্টের ব্লক-সি/৪-এর বাসিন্দা। তিনি মোহাম্মদ ইলিয়াসের ছেলে।র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে উখিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

মীর কাশেম আজাদ,কক্সবাজার