রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে ভূমিকম্পে আহত ৩৩ জন সুনামি সতর্কতা প্রত্যাহার

জাপানে ভূমিকম্পে আহত ৩৩ জন সুনামি সতর্কতা প্রত্যাহার

জাপানে ভূমিকম্পে আহত ৩৩ জন সুনামি সতর্কতা প্রত্যাহার

জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সোমবার রাতের শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৩ জন আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেশ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বহু পরিবার। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

 
সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে আঘাত আওমোরি অঞ্চলের উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করে। বলা হয়, আগামী কয়েক দিনে একই রকম বা আরও বড় ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।
সেই সঙ্গে যেকোনো পরিস্থিতির জন্য সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানায় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর সাগরে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা যায়। এমন অবস্থায় কিছু ট্রেন সেবা বাতিল করা হয় এবং প্রায় ৯০ হাজার পরিবারকে দ্রুত বাড়ি খালি করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলা হয়।