সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা দিদারুল আলমের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাজহারুল ইসলাম।

কিশোরগঞ্জে প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা দিদারুল আলমের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাজহারুল ইসলাম।

কিশোরগঞ্জে প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা দিদারুল আলমের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের পাশে এমপি মাজহারুল ইসলাম।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মরহুম দিদারুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম।
আজ শনিবার বিকেলে তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
 

এ সময় এমপি মাজহারুল ইসলাম বলেন, "দিদারুল আলম দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ সংগঠককে হারালাম। আমি দিদারের পরিবারের প্রতিটি সদস্যকে আশ্বস্ত করতে চাই যে, এই দুঃসময়ে আপনাদের পাশে আছি এবং পরিবারের যেকোনো প্রয়োজনে আমি ও আমার দল সবসময় সহযোগিতা অব্যাহত রাখব।"
পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তিনি তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং দিদারুল আলমের পরিবারের খোঁজখবর নেন।
 

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বদরুজ্জামান ভূঁইয়া 
হোসেনপুর (কিশোরগঞ্জ)  প্রতিনিধি।