রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ জুলাই ২০২৬: জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। রোববার (৫ জুলাই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন এবং বিশেষ সিলমোহরের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হলো শক্তিশালী ও সমৃদ্ধ গ্রাম। পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি, ডিজিটাল সেবা এবং স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট দেশের গ্রামীণ উন্নয়নের অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

অনুষ্ঠিতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই একটি আত্মনির্ভরশীল গ্রামীণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর দেশের ডাক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। 

এস এম আশরাফী বুলবুল