মতপার্থক্যের কারণে চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়-সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটি যেন অভূত্থানকে ব্যর্থ না করে সেই চেষ্টা থাকতে হবে। গণঅভ্যুত্থানে বিজয়কে সুসংহত করতে হবে।
