রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইঞ্জিন বিকলে কাওরাইদে ৩ ঘন্টা আটকা জামালপুর কমিউটার, দুর্ভোগে শতাধিক যাত্রী

ইঞ্জিন বিকলে কাওরাইদে ৩ ঘন্টা আটকা জামালপুর কমিউটার, দুর্ভোগে শতাধিক যাত্রী

ইঞ্জিন বিকলে কাওরাইদে ৩ ঘন্টা আটকা জামালপুর কমিউটার, দুর্ভোগে শতাধিক যাত্রী

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলস্টেশনের প্রবেশমুখে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে ঢাকা অভিমুখী ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন। এতে কয়েক ঘণ্টা ভোগান্তিতে পড়েন ট্রেনটির শতাধিক যাত্রী। পরে উদ্ধার তৎপরতা ও মেরামত শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
 

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কাওরাইদ রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন নম্বর-২৪০১ এ হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটি লাইনে আটকা পড়ে। এতে সাময়িকভাবে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং যাত্রীদের মধ্যে দুর্ভোগ দেখা দেয়।
খবর পেয়ে মশাখালি রেলওয়ে স্টেশনে অবস্থানরত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন (নম্বর-২৯১৬) উদ্ধার কাজে পাঠানো হয়। এ সময় কাওরাইদ রেলস্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনও অবস্থান করছিল।
 

কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আল আমিন বলেন, "সকাল ১০টার দিকে কাওরাইদ স্টেশনের আউটার এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়। পরে দুপুর ১২টা ৫২ মিনিটের দিকে ইঞ্জিনটি সচল করা সম্ভব হয়। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।"
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীম আহমেদ বলেন, "ট্রেনটির ইঞ্জিন কাওরাইদ স্টেশনের আউটার এলাকায় বিকল হয়েছিল। বিষয়টি কাওরাইদ স্টেশন কর্তৃপক্ষ দেখভাল করেছে। বিকল হওয়া ট্রেনটি দুপুর দেড়টার দিকে শ্রীপুর স্টেশনে পৌঁছায়।"
 

ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রী জিল্লুর রহমান বলেন, "কাওরাইদ স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি বিকল হয়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর দুপুরের দিকে ট্রেনটি আবার চলাচল শুরু করে। এতে আমাদের চরম ভোগান্তি হয়েছে।"
 

একাধিক যাত্রী জানান, হঠাৎ ট্রেন বিকল হওয়ায় তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বিশেষ করে চাকরিজীবী ও জরুরি কাজে যাওয়া যাত্রীরা বেশি দুর্ভোগের শিকার হয়েছেন। তবে কাওরাইদ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, জামালপুর কমিউটার ট্রেনটি বিকল হলেও ঢাকা-ময়মনসিংহ রেলপথে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: