রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ৷

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ৷

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ৷

ব্যক্তিগত জীবনের নতুন সুখবর জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। কিছুদিন আগেই বিচ্ছেদের খবর সামনে এলেও এবার জানালেন, তিনি মা হতে চলেছেন।

একই সঙ্গে প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।
শুক্রবার (৪ জুলাই) এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই চমক দেন অভিনেত্রী। সেখানেই প্রথমবারের মতো স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। মৌসুমীর স্বামীর নাম আবদুল ওয়াদুদ।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়া খবর দিতে।

কেন এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন, সেটিও ব্যাখ্যা করেন অভিনেত্রী।

তিনি বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এই জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। যে কারণে আজ এই কার্নিভ্যালে এসেছি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই।

আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই।’
অনুষ্ঠানেই জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে—এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বেশ আগেই তাদের বিয়ে হয়েছে। আপাতত নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চান।

স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’